ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা অর্থনৈতিক উৎকর্ষে বহুজাতিক কোম্পানির চেয়ে কৌশলী ব্যবস্থার গুরুত্ব নয়াদিল্লিতে নতুন হাইকমিশনারের অনুমোদন ঝুলে থাকায় বেড়েছে কূটনৈতিক জটিলতা নাটকীয় জয়ে বার্সার পাশে রিয়াল, তবুও অসন্তুষ্ট মরিনহো সিডনির বাসে স্কুলছাত্রীকে ‘অভিবাসী সন্ত্রাসী’ বলে গালাগাল বাংলাদেশের ঋণমানের পূর্বাভাসে উন্নতির স্বীকৃতি মুডিসের দক্ষিণ কোরিয়ার সরকারি চাকরির সাক্ষাৎকারে নতুন পোশাক নীতি সৌদির প্রিন্স মোহাম্মদ স্টেডিয়ামের মেকানিক্যাল কাজের দায়িত্ব কাতারি আজ বুধবার ১৬ সেপ্টেম্বর: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৬ সেপ্টেম্বর : আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ আটক-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ আটক-২

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মাদক সহ পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলেন পশ্চিম অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৪) ও অনন্তপুর (বালাবাড়ি বাজার) গ্রামের ইদ্রিস আলমের ছেলে আলিমুল ইসলাম রিপন (২২)।

পুলিশ জানায়, শুক্রবার ১৯ আগস্ট ফুলবাড়ী থানার এসআই এনামুল হক-এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ-এর নেতৃত্বে এসআই এনামুল, এসআই রাহাত আলম ও অন্যান্য অফিসার ফোর্স সহ রাত সাড়ে আট টা নাগাদ কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের আশরাফুল আলমের বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

এসময় তার বাড়ি তল্লাশি করে গোয়াল ঘর হতে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ আশরাফুল আলম ও আলিমুল ইসলাম রিপনকে উদ্ধারকৃত ৩৪৪ বোতল ফেনসিডিল সহ ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ আটক-২

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২