কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে এক বাংলাদেশীকে আটক করে বিজিবি।
শুক্রবার আটক বাংলাদেশির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়। আটক বাংলাদেশির নাম মিলন চন্দ্র রায় (২৬)।
তিনি উপজেলার সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। বিজিবি জানান, বৃহস্পতিবার রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকার কাঁটাতারের বেড়ার বাহিরে একটি ডোবায় মাছ ধরতে যান ওই বাংলাদেশি।
গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল মিয়া জানান, রাতের অন্ধকারে অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে ফুলবাড়ী থানায় সোপর্দ করে তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply