ফুলবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।মৃত মহিলার নাম ছপিয়া খাতুন (৩৭)।সে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজি সন্তরারপাড় এলাকার খৈরত আলীর স্ত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার (২২ জানুয়ারি) ওই গৃহবধূ ভাত রান্না করার সময় চুলাকে পিছনে রেখে মসলা বাটার কাজ করছিলেন। এসময় তার অজান্তে শাড়ির আঁচলে আগুন ধরে। আগুন দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
এতে তার শরীরের বিশেষ করে পিঠ থেকে পায়ের নিচে অংশ মারাত্মক দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বুধবার রাতে অবস্থার অবনতি হয়।কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পরামর্শ দেন।
আর্থিক সংগতি না থাকায় নিয়ে তাকে নিতে পারেননি তার পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মৃত্যুর পর তার লাশ রংপুর কোতোয়ালী থানার হেফাজতে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা যাচাইয়ে ফুলবাড়ী থানা পুলিশের তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল আলম সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপার রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























