ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের টাকা ছিনতাই

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • আপডেট সময় : ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের ৬০ লক্ষ টাকা ছিনতাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের টাকা ছিনতাই

নরসিংদীর রায়পুরায় প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে নগদের ২ ডিস্ট্রিবিউটারকে গুলি করে তাদের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নরসিংদী পৌর শহরের হেমন্দ্র সাহার মোড় থেকে রায়পুরা যাওয়ার পথে নরসিংদী-রায়পুরা সড়কের মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিনুর রহমান। তিনি জানান, শুনেছি সকালে নগদের ২ জন ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লক্ষ টাকা নিয়ে দূর্বৃত্তরা পালিয়ে গেছে। আমরা এখন ঘটনাস্থলে আছি।

আহতরা হলেন, পলাশ উপজেলার চরনগরদী গ্রামেী রশিদ পাঠানের ছেলে ও প্রতিষ্ঠানের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০) ও ইছাখালি গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে ও মাঠ কর্মী মোঃ শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে দেলোয়ার হোসেন বাইক চালিয়ে শাহিন মিয়াকে সাথে নিয়ে নরসিংদী-রায়পুরা সড়কের মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রীজের কাছে পৌঁছালে দূর্বৃত্তরা তাদের মোটরসাইকেল রোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লক্ষ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিল্মি স্টাইলে গুলি করে নগদের টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪