ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী

প্রবল বেগে ঢুকছে ঢলের পানি: তাহিরপুরে আবার বন্যা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

প্রবল বেগে ঢুকছে ঢলের পানি: তাহিরপুরে আবার বন্যা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবল বেগে ঢুকছে ঢলের পানি: তাহিরপুরে আবার বন্যা

সুনামগঞ্জের তাহিরপুরে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে তাহিরপুরের নদ-নদীর পানি। মেঘালয় সীমান্তের কাছে তাহিরপুর উপজেলার চাড়াগাঁও এলাকা দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করছে। ঢলের এই পানিতে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল ক্রমেই পানিতে নিমজ্জিত হচ্ছে। এতে আবার বন্যা দেখা দিয়েছে তাহিরপুর উপজেলায়।

সোমবার  (১ জুলাই ) থেকে সুরমা যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীসহ সুনামগঞ্জের সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। গত কিছুদিন আগের বন্যার ক্ষয়ক্ষতি  শুকানোর আগেই আবার বন্যার কবলে পড়ছেন তাহিরপুরের নিম্নাঞ্চলের বাসিন্দারা।

জানা যায়, গত সাপ্তাহে উপজেলার বাদাঘাট, দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর, দক্ষিণ বড়দল, তাহিরপুর সদর ইউনিয়নসহ ৭টি ইউনিয়নের বন্যার এর রেশ কাটতে না কাটতেই  আবারও  টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদী ও হাওরের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার কয়েক শতাধিক গ্রামের মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

টাংগুয়ার হাওর পাড়ের বাসিন্দা রুবেল মিয়া জানান, আমরা হাওরাঞ্চলে বাসিন্দারা প্রকৃতির কাছে অসহায়। আমাদেরকে প্রতি বছরেই বর্ষায় হাওরের বড় বড় ঢেউয়ের আগাত থেকে ঘর বাড়ি ও জীবন রক্ষায় প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। হাওর পাড়ে নিরাপদ আশ্রয়ের জায়গা নেই।

গত কিছুদিন আগে বন্যা হয়েছে আবারও বন্যা দেখা দিয়েছে,এখন কোথায় গিয়ে আশ্রয় নেব এই নিয়ে দুশ্চিন্তার আছি। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে তাহিরপুরের নদ-নদীর পানি তাই আবারও হয়েছে তাহিরপুরে বন্যা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার  বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি, উপজেলা পরিষদের তরফ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবল বেগে ঢুকছে ঢলের পানি: তাহিরপুরে আবার বন্যা

আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪