সংবাদ শিরোনাম :
পুরোনো স্মৃতিগুলো -মোঃ আশিকুর সরকার(রাব্বি)
মোঃ আশিকুর সরকার(রাব্বি)
- আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
পুরোনো স্মৃতিগুলো -মোঃ আশিকুর সরকার (রাব্বি)
হঠাৎ একদিন দেখিলাম তারে
বিঘ্ন বৃষ্টির দিনের এক প্রহরে,
তাঁরে দেখে মোর মনে পরে পুরনো স্মৃতি গুলো _
যেই স্মৃতিতে জমে আছে সময়ের ধুলো।
ছিলো কতো ভালোবাসা আর প্রহর,
স্বপ্নের দ্বারা সজ্জিত ছিল প্রেমের শহর।
স্বপ্ন ছিল এক আকাশ মায়ায় যেথা ঘেরা।
অনুভবেই যেন হারিয়ে গিয়েছে আজ হয়েছে তারা।
ব্যস্তবতার আগুনে সে স্মৃতিগুলো হয়েছে ছাই _
অনুভব করি, সেই স্মৃতির মাঝে তোমাকেই খুঁজে পাই।
তোমার ওই শান্ত স্বভাব থাকেনি তোমার মাঝে।
অবহেলিত ডায়েরি গুলো, আজো রয়েছে সেজে।
উড়িয়ে দিয়েছি মনের কোনে অজানা এক ব্যথা।
শূন্য শহরে ভেসে বেড়ায় কতো অজানা কথা।
ভাঙ্গিল আজ মোর হৃদয়ের যত ভ্রান্তি।
কেটে গেল আজ ছিল যত অপেক্ষার ক্লান্তি।
একদিন সময়ের চক্রবাকে অবহেলার ক্ষতগুলো মুছবে।
সেদিন হয়তো অন্যভাবে আমায় তুমি খুঁজবে।
পড়ুন>>ইকড়ি মিকড়ি -সুকুমার রায়
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
পুরোনো স্মৃতিগুলো
সংবাদ শিরোনাম :


























