ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু

পীরগঞ্জে পুরাতন ইউপি ভবন এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

পীরগঞ্জে পুরাতন ইউপি ভবন এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে পুরাতন ইউপি ভবন এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন অবশেষে নিয়ন্ত্রণ নিয়েছে উপজেলা প্রশাসন।

ভবনের দখল নিয়ে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মধ্যে বিরোধ চরমে পৌছলে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত নেন প্রশাসন। ভবনের বারান্দার গ্রিলে ইউনিয়ন পরিষদের ঝুলানো তালা ভেঙে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলানো হয়েছে। পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী জানান, ১৯৮৯ সালে ৬নং পীরগঞ্জ এবং ৮নং দৌলতপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে পীরগঞ্জ পৌরসভা গঠন করা হয়।

সে সময় শহরের শহিদ আবু ইসাহাক সড়কে অবস্থিত পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের একটি ভবনে পৌরসভার কার্যক্রম শুরু করেন পৌর কর্তৃপক্ষ। বাকি অংশে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০০১ সালে শহরের গুয়াগাঁও এলাকায় নিজস্ব ভবনে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও ইউনিয়ন পরিষদের সেই ভবন ছেড়ে দেয়নি পৌর কতৃপক্ষ।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পৌর মেয়র কশিরুল আলম তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুর আলমকে হাত করে পুরো ইউনিয়ন পরিষদ দখল করে নেয়। এরপর থেকে অন্যত্র অস্থায়ী ভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাসিনা সরকারের পতন ও পরবর্তীতে মেয়রের অপসারন হলে ইউনিয়ন পরিষদের সেই পুরনো ভবনসহ পরিষদের অন্যান্য স্থাপনা নিজেদের দখলে নিতে ইউনিয়নবাসী রোববার সকালে পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে সমবেত হয়।

তারা ভবনটি নিজেদের দখলে নিয়ে এর গেটে তালা লাগিয়ে দেন এবং পরিষদের প্রধান ফটকে ইউনিয়ন পরিষদের ব্যানার টেনে দেন।

এদিকে পৌরসভার ভাড়াটিয়া হিসেবে ওই ভবনে অবস্থানকারী মাতৃসেবা নামে ক্লিনিকের ভর্তি থাকা রোগীদের বের করে দিয়ে বিছানা ও অন্যান্য জিনিস পত্র বেরে করে রাস্তায় ফেলে দেয়া এবং ভবনে ভাংচুড় চালানোর অভিযোগ এনে উপজেলা প্রশাসনের কাছে নালিশ করেন পৌর কর্মচারীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম।

এ অবস্থায় বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম সেনাবাহিনী ও পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ইউনিয়ন চেয়ারম্যান মখলেসুর রহমানকে দিয়ে জনতার ঝুলানো তালা ভেঙে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা লাগিয়ে ঝুলিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, পৌরসভার পুরাতন ভবন নিয়ে জটিতলার সৃষ্টি হলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তা আপাতত উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কাগজ পত্র পর্যালোচনা করে আইন আনুযায়ী পরর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে পুরাতন ইউপি ভবন এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৩:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪