পায়ুপথে ৬ ইঞ্চির ডাব প্রবেশ করিয়ে বিপাকে যুবক
- আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
পায়ুপথে ৬ ইঞ্চির ডাব প্রবেশ করিয়ে বিপাকে যুবক।
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে এক যুবক। শনিবার দুপুরে অসাবধানতাবশত যুবকের পায়ু পথে ছয় ইঞ্চি সাইজের ডাবটি ঢুকে যায়। অনেক চেষ্টা করেও পায়ু পথ থেকে ডাবটি বের করতে না পেরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ভর্তি হন।
উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ঐ ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ঐ ডাবটি বের করতে সক্ষম হয়।
হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি অবাক হয়েছেন। এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঐ হাসপাতালের চিকিৎসক আরিফ উল হাসান জানান, দুর্ঘটনাবশত ঢিলা হিসেবে ব্যবহার করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























