পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- আপডেট সময় : ১১:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
১৮ মাইল থেকে খুলনার পাইকগাছা-কয়রার খানা খন্দে ভরা অবহেলিত মেইন সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন ও বৃক্ষ রোপন কর্মসূচী শনিবার নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কপিলমুনিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ (কয়রা-পাইকগাছার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
বৃক্ষ রোপন শেষে ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার মেইন সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরাম পাইকগাছা কয়রার ব্যানারে মুছির পুকুর সংলগ্ন মেইন সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ
মানববন্ধনে শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে ও এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
পড়ুন>> দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির, শ্রমিক দল নেতা মাওলানা নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক দলের পাইকগাছা থানার সদস্য জি এম ফারুক হোসেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য হাবিল, শান্ত, আমানুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
মানববন্ধনে প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, বাক সরলীকরণের নামে পাইকগাছা-কয়রা মেইন সড়কের যে বেহাল দশা হয়েছে, তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। আর দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























