পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান

পাইকগাছায় প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান

পাইকগাছার বিভিন্ন নদীতে প্রাকৃতিক উৎসের পোনা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে গড়ইখালী ইউনিয়নের শান্তা, গাংরক্ষী ও মিনহাজ্ব নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাকৃতিক উৎসের পোনা আহরণ ও সরবরাহ করার অভিযোগে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

পড়ুন>>তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

অভিযান‌কালে মিনাহাজ্ব নদী হতে ৫ কেজি আনুমানিক ৬ লাখ পারশের পোনা ও গড়ইখালী শান্তা ও গাঙরখি নদী হতে অভিযান পরিচালনা করে ১ কোটি চিংড়ি পোনা জব্দ করে পরবর্তীতে শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে এলাকার জেলেরা মাঝ নদী থেকে পোনা আহরণ করে এলাকায় বিক্রি করে।

এতে দুটি প্রজাতির পোনা নিয়ে বাকি ২৫ থেকে ৩০ প্রজাতির পোনা নষ্ট করে ফলে। যার কারণে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের শুন্যতা দেখা দেয়। সে কারণে প্রথমবার মাছগুলো অবমুক্ত করে সতর্ক করা হয়েছে।

পরবর্তীতে নদীতে নেট দিয়ে মাছ ধরলে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এসময় ক্ষেত্র সহকারী রনধীর সরকার, স্থানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!