পলাশবাড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-০২
- আপডেট সময় : ০৯:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ৯০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে ২জন গ্রেফতার।
পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ৯০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী’র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে ৪ মে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয়।
এ সময় রংপুর টু বগুড়াগামী “আলম এন্টারপ্রাইজ” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর ব- ১৪-৫৬৮১, থামিয়ে চেকিং করা কালে ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১।মোঃ সোহেল রানা সাব্বির ওরফে রাসেল (২৮), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা- মোছাঃ রেখা খাতুন, সাং-মারাধার, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
২। মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-মারাধার পূর্বপাড়া, থানা-হরিপুর, জেলা-ঠা্কুরগাঁও দ্বয়ের হেফাজত হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-০৪/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























