পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল ভূরুঙ্গামারী সদরবাসী
- আপডেট সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ৫৫০ বার পড়া হয়েছে
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভূরুঙ্গামারী উপজেলা সদরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এখানকার জনসাধারণ ও পথচারীদের উপজেলা প্রশাসন চত্বর পূর্ব গেট ও বন বিভাগের প্রবেশ গেট এলাকাসহ ভূরুঙ্গামারী সরকারি কলেজ রোড,ভূরুঙ্গামারী মহিলা কলেজ, ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত রাস্তা একেবারেই নাজুক অবস্থায় রয়েছে।
সামান্য বৃষ্টিতেই এসব রাস্তায় প্রচুর পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়।এছাড়া সাবরেজিস্টার অফিস হতে কবরস্থান ও সরকারি কলেজ যাওয়ার রাস্তাটির অবস্থা একেবারেই নাজেহাল। সামান্য বৃষ্টি হলেই এ এলাকার মানুষের চলাচলের রাস্তাটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়।ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই জলে একাকার হয়ে পড়ে।বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সব সময়ই হাটু পানি জমে থাকে।ওই এলাকার জনগণের ও কলেজগামী শিক্ষার্থীদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। এ ছাড়া জলমগ্নতার কারণে পাকা রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে খানাখন্দকের সৃষ্টি হচ্ছে। দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে জলাবদ্ধতার নিরসন চায় ওই এলাকাবাসী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















