পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ডিমলায় ভিজিএফ এর চাউল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ডিমলায় ভিজিএফ এর চাউল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ডিমলায় ভিজিএফ এর চাউল বিতরণ

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
ডিমলায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে  ভিজিএফ এর চাউল বিতরণ

নীলফামারীর ডিমলায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে  ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

 

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে খগাখড়িবাড়ী ইউনিয়নের ৯-টি ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দে ভিজিএফ এর চাউল বিতরণের জন্য বাড়ি-বাড়ি গিয়ে কার্ড বিলি করেছেন উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, মহিলা সংরক্ষণ আসনের সদস্য বৃন্দ।

তারই ধারাবাহিকতায় বিশেষ বরাদ্দের ৩১.০০০ মেট্রিক টন পরিমানের মধ্যে ৩০ হাজার, ১শ টি পরিবারের কার্ডধারী নারী পুরুষদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পের প্রতিনিধি, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম।

এছাড়াও প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাবৃন্দ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান বলেন, ঈদ উপলক্ষে অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের বরাদ্ধকৃত চাউল যদি কেউ অসাধু উপায়ে উত্তোলন করে বিক্রি করেন, আর সেই চাউল বিক্রি করার যদি উপযুক্ত প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!