ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি: ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ ১৮তম জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ২০০ জন মনোনীত বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ সংবর্ধনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিপদ হবে: সাখাওয়াত জর্ডানে ৩০০ মেশিন অপারেটর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার ডাক কাতারের প্রধানমন্ত্রীর চকরিয়ায় স্কুলছাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলায় যুবকের যাবজ্জীবন পবিপ্রবি নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে অনিয়মের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৮টি গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে চোর নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে

নোয়াখালী ৮টি গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে চোর নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী থেকে  মোঃ ইকবাল মোরশেদ : নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই কৃষকের গরুর আটটি বাছুর চুরির সময় গণপিটুনিতে মোঃ রিপন (৪২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন।

এ সময় বাছুরগুলো বহনকারী লেগুনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে খালে ফেলে দেয় উত্তেজিত জনতা।

বুধবার (১০ আগস্ট) ভোরে চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিপন চুরির কাজে ব্যবহৃত লেগুনা গাড়ির চালক ছিলেন। তিনি ফেনীর দাগনভুঞা উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোঃ মফিজুর রহমান বাহারের ছেলে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চোরাই গরুর বাছুর, ক্ষতিগ্রস্ত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন আবুল বাশারের বাড়ির কৃষক জাকির হোসেন ও পার্শ্ববর্তী নূরউদ্দিনের গোয়ালঘর থেকে চারটি করে আটটি বাছুর চুরি করে লেগুনাতে তুলে নিয়ে যাচ্ছিলেন চোররা।

বাড়ির লোকজন টের পেয়ে মোবাইলে খবর দিলে স্থানীয়রা মুক্তিযোদ্ধা বাজারে রাস্তায় ব্যারিকেড দেয়। পরে গরুসহ গাড়ি ফেলে পালানোর সময় চালক রিপনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি তিনজন পালিয়ে যান। উত্তেজিত লোকজন লেগুনাটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৮টি গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে চোর নিহত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৮টি গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে চোর নিহত

আপডেট সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২