ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন

নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৭:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩৭৯ বার পড়া হয়েছে

নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ। নয়া কনসাল জেনারেল হলেন নাজমুর হুদা।

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার ড. মনিরুল ইসলাম বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট মঙ্গলবার এ তথ্য বাপসনিউজকে জানানো হয়েছে। ২০ জানুয়ারী ২০২২ সালে ড. মনিরুল ইসলাম নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে যোগদান করেন।

ড. মনিরুল ইসলাম নিউইয়র্ক কনস্যুলেট অফিসে বাংলাদেশ সরকারের ষোলতম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষযক মহাপরিচালক নাজমুর হুদা নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে ড. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

নিয়মিত পদোন্নতি-বদলীর অংশ হিসেবে ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলামের জন্ম মাদারীপুর জেলায়। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পাশ করার পর কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে শিক্ষকতাও করেন ড. মনিরুল ইসলাম। পরবর্তীতে তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

ইতোপূর্বে ইস্তাম্বুল ছাড়াও তিনি দেশের বাইরে জাপান ও নয়া দিল্লী দুতাবাসে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ইস্তাম্বুলে যোগদানের আগে মনিরুল ইসলাম ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয়ে ইকোনোমিক এ্যাফেয়ার্সের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ

আপডেট সময় : ০৭:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩