নাটোরের লালপুরে ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ইফতার ও দোয়া মাহফিল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, দেশের অভ্যন্তরে ও বাইরে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্র দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মোকাবেলা করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহাফিলে তিনি এ কথা বলেন।
পড়ুন>>কাউখালীতে পোস্টার লাগানো নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ৫
টিপু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের সময় নিজের ছেলে সন্তানকে নিরাপদে রেখে শেখ মুজিব দেশ থেকে পালিয়ে গিয়ে পাকিস্তানে আত্মসমর্পণ করেছিলেন।
শেখ হাসিনা দেশ থেকে নিজের পরিবারের লোকজনকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শত প্রতিকূলতার মাঝেও দেশের মানুষের জন্য অন্যায়ের কাছে আপস না করে সংগ্রাম চালিয়ে গিয়েছেন।
তিনি বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছি। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের সঙ্গে থাকব। আমরা ঐক্যবদ্ধ হয়ে লালপুর-বাগাতিপাড়াকে একটি মডেল জায়গা হিসেবে রূপান্তরিত করতে চাই। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চাই।
পড়ুন>> যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাচ্ছেন জুলাই-আগস্টের সাহসী নারীরা
এ সময় উপস্থিত ছিলেন- লালপুর গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক একেএম শারফুল ইসলাম লেলিন,গোপালপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সুমন।
এছাড়াও এটিএম জাহিদুল আলম ডলার, সুমন মাইজভান্ডারি,নুহু আলি, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























