কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালবৈশাখী ঝড়ে ভুট্টা চাষিদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাতে ঝড়ে কৃষকের ভুট্টা ভেঙ্গে মাটিতে পড়ে যাওয়ার চিত্র দেখা গেছে।
কৃষি অফিস সুত্রে এবারে ভুট্টার ব্যাপক চাষ হয়েছে। ধান চাষের চেয়ে বেশি লাভের আশায় এবারে কৃষকের জমিতে ভুট্টার চাষ বেশি করেছে। ধান চাষের জমিতে ধানের বদলে ভুট্টা চাষ করে।
নেওয়াশী ইউনিয়নের কৃষক সোলেমান বলেন, ধানের জমিতে পোকা, মাজরা পোকা, ছত্রাক, ইদুর এর জালা, কারেন্ট পোকা, পাতা মোরা রোগ সহ আরো নাম না জানা অসংখ্য বালাই চাপে। এতে ধানে ঔষধ দিতে দিতে কৃষক হয়রান। এসব বালাই থেকে বাচতে ভুট্টা আবাদ করেছি। কিন্তু কালবোশেখী ঝড়ে আমার স্বপন ভেঙে দিয়েছে।
কৃষক গোলজার বলেন, অনেক টাকা খরচ করে ভুট্টা চাষ করেছি। আমার গোটা জমির ভুট্টা পরে মাটিতে মিশে গেছে। আমার আশা মাটিতে মিশে গেলো।
ভুট্টা চাষি আব্দুল লটিফ জানায়, ভুট্টার কলা ধরার আগেই ভুট্টা মাটিতে পরে গেছে। এখন আমার লাভের চেয়ে ক্ষতি বেশি।
জাহাঙ্গীর আলম বলেন, যে হারে ভুট্টার জমির ক্ষতি হয়েছে, তাতে সরকারি ভাবে ক্ষতিপুরনে ভর্তুকি দেয়া উচিত।
Leave a Reply