নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

নাগরপুর(টাঙ্গাইল) থেকে মো: সিপন রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু হয়েছে।

নাগরপুর(টাঙ্গাইল) থেকে মো: সিপন রানাউপজেলার মামুদনগর ইউনিয়নে বাগানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছুর উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকালে ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের জুলমত আলী’র ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বাগানে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে, বৈদ্যুতিক শক লেগে ঘটনাস্থলেই আছুর উদ্দিন জ্ঞান হারায় এবং এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাফিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। কোনো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবেই লাশ দাফন সহ পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!