নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী

নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী হাওয়া নওগাঁয় বইতে শুরু করেছে। যে যার মতো মতবিনিময়, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নওগাঁ সদর আসনের তিন মনোনয়ন প্রত্যাশী।

এ লক্ষ্যে শনিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এক সমাবেশে একই মঞ্চে তিনজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন চেয়েছেন।

পৌর আওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের ব্যবস্থাপনায় ও নওগাঁ আওয়ামীলীগ পরিবারের আয়োজন করে।
পরে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এবং জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু।

আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাকিল হোসেন বাদল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা, পৌর, ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর কাউন্সিলরবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রুপকল্প ভীষণ ২০৪১ বাস্তাবায়নে আওয়ামীলীগ পরিবার সর্বদা বদ্ধ পরিকর। দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সঠিক নেতৃত্ব মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাসী। সদর আসন থেকে রফিকুল ইসলাম রফিক, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ও খোদাদাদ খাঁন পিটু মনোনয়ন প্রত্যাশী। এ তিনজনের মধ্যে যে কোন একজন মনোনয়ন চেয়েছেন।

নির্বাচিত হয়ে শহরের প্রধান ও বাইপাস সড়ক ফোরলেনে উন্নিত করার পাশাপাশি আধুনিক মডেল শহর ও প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!