নওগাঁয় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
- আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
পড়ুন>>মধুপুরে শেখ রাসেল ল্যাবের চুরির ১২টি ল্যাপটপ উদ্ধার আটক-৭
পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল,
রাণীনগর উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন।
জেলার সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও বিনম্ব্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলার নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
আলোচনা শেষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এর পরে স্ব-স্ব উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া পোরশা, আত্রাই, ধামইরহাট, পত্নীতলা, বদলগাছি, মহাদেবপুর, মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























