ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামান এর অপসারণ দাবীতে শিক্ষক/কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের দোসর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, অস্ত্রবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার, কলেজের প্রায় কোটি টাকা আত্মসাৎকারী ছাদিকুজ্জামান এর অপসারণ ও শাস্তির দাবীতে রোববার বেলা ১১টায় দৌলতপুর কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজ দৌলতপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। একইসাথে এই দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবীতে শিক্ষার্থীরা বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জনের ঘোষনা দেন।

বিক্ষুব্ধ কয়েকশত ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন দৌলতপুর কলেজ ক্যাম্পাস থেকে এই দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামানের অপসারণ ও তাকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

দৌলতপুর কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগন জানান, দৌলতপুর কলেজের এই দূর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ ছাদিকুজ্জামান দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এই কলেজের সবচেয়ে জুনিয়র ইতিহাস বিভাগের শিক্ষক হওয়া সত্ত্বেও দলীয় ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন এবং পর্যায়ক্রমে এই কলেজের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর সাথে অত্যান্ত খারাপ আচরণসহ জুলুম নির্যাতন চালাতেন।

পড়ুন>>পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশ:পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি সুযোগ দেব না -তথ্য উপদেষ্টা

দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামান কলেজের অনার্স বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেও মধ্য থেকে ২০জন শিক্ষককে প্রত্যেকের কাছ থেকে ২০/২৫ লক্ষ করে টাকা নিয়ে প্রায় কয়েক কোটি টাকা আত্বসাৎ করেন।

একই সাথে প্রায় ৭২জন অনার্র্র্স বিষয়ের শিক্ষক নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ৭ লক্ষ করে টাকা নিয়ে সমস্ত টাকা গায়েব করে দেন। কয়েকজন কর্মচারী ও ল্যাব সহকারী নিয়োগ দিয়েও তিনি কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন।

নিয়োগ বাণিজ্য ছাড়াও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বেতন-ফি ও ফরমপূরণ বাণিজ্য, কলেজ ফান্ডের কোটি কোটি টাকা আত্বসাৎ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এডিপি থেকে সিইডিপি প্রকল্পের প্রায় কোটি টাকা গায়েব, কারিগরি শাখার বিপুল পরিমান টাকা লোপাট, কলেজ জাতীয়করণের নামে প্রত্যেক শিক্ষক কর্মচারীর কাছ থেকে ২৫ হাজার টাকা করে বিপুল অর্থ আদায় ও আত্মসাৎ, কথায় কথায় শিক্ষক-কর্মচারীদেও চাকুরী খাওয়ার হুমকি,  এইচএসসি (বিএমটি) শাখা এমপিও ভুক্তির নামে ২০ লক্ষ টাকা বাণিজ্য, কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়োগপত্রের ফাইল, রেজুলেশন বহিসহ গুরুত্বপূর্ন নথিপত্র ও কয়েকপি ল্যাপটপ, কম্পিউটার গায়েব, অবৈধভাবে কলেজে মাষ্টাররোলে কয়েকজন অস্ত্রধারী ক্যাডারবাহিনী নিয়োগ,

কলেজকে দলীয় অফিস বানিয়ে বিভিন্ন দলীয় মিটিং ও অনৈতিক কর্মকান্ডসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করা, প্রতিবাদ করায় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি নিজ ব্যবহৃত লাইসেন্সধারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে আহত করা ও প্রাণে মেরে ফেরার হুমকি, সীমাহীন দূর্নীতি করে দৌলতপুর কলেজের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ এর প্রতিবাদে অধ্যক্ষ ছাদিকুজ্জামান এর অপসারণ ও তাকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মভিরুল ইসলাম রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নোমান, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কৌশিক, ছাত্রনেতা তামিম, সুশীল সমাজের প্রতিনিধি ফারুক আহমেদ, মোঃ খোকন বিশ্বাস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে জানান, এই দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামানকে অপসারণ ও গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। অধ্যক্ষ ছাদিকুজ্জামান দৌলতপুর কলেজ ক্যাম্পাসে তার ক্যাডারবাহিনী দিয়ে কলেজে বিশৃংখল পরিবেশ তৈরীর চেষ্টা করছে। কলেজে যে কোন সময় আইন শৃংখলার অবনতি হলে এর জন্যএই দুর্নীতিবাজ অধ্যক্ষ দায়ী থাকবেন বলে জানান বক্তারা।

একই সাথে দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদ (এডহক) কমিটির কাছে কলেজের টাকা আত্মসাৎকারী দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তি দাবী করেন বক্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৬:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪