দৌলতপুরে ডাক্তারের অবহেলায় ক্লিনিকে প্রসুতির মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
দৌলতপুরে ডাক্তারের অবহেলায় ক্লিনিকে প্রসুতির মৃত্যু
দৌলতপুরে তারাগুনিয়া ক্লিনিকে সিজার করতে গিয়ে ডাক্তারের অবহেলায় এক গর্ভবতী মহিলার মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া থানার মোড় নামক এলাকায় পল্লীচিকিৎসক আবুল হোসেন পরিচালিত তারাগুনিয়া ক্লিনিক এ সিজার করতে গিয়ে এক মুন্নি খাতুন (২৪) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
সে উপজেলার তারাগুনিয়া সর্দার পাড়ার মঞ্জুর হোসেন এর মেয়ে এবং একই উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড় নয়টার দিকে তারাগুনিয়া থানার মোড় নামক এলাকায় পল্লীচিকিৎসক আবুল হোসেন পরিচালিত তারাগুনিয়া ক্লিনিক এ অবসরপ্রাপ্ত ডাক্তার সফর আলী কোন এ্যানেস্থিসিয়া ডাক্তার ছাড়ায় নিজেই এ্যানেস্থিসিয়া ইনজেকশন দিয়ে প্রসূতি মুন্নি খাতুনের সিজারিয়ান অপারেশন করেন। ডাক্তার সফর আলীর চিকিৎসা গাফিলতির কারণে সোমবার রাত ১১টার দিকে এই প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে বাচ্চাটি বেঁচে আছেন।
পড়ুন>> কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি সংরক্ষণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত
এনিয়ে পল্লীচিকিৎসক আবুল হোসেন পরিচালিত তারাগুনিয়া ক্লিনিকে গত এক বছরে চারজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানা যায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























