দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পেলে আমরা প্রবাসীরা গর্বিত
- আপডেট সময় : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৩০৩ বার পড়া হয়েছে
আমরা গর্বিত যে আমার দেশের অর্থনীতির পরিবর্তন করতে পারছি।আমাদের আয়ে দেশ উন্নতির দিকে যাচ্ছে, পরিশ্রম করে পরিবার ও সমাজের অর্থনীতির ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারছি।
প্রবাসীরা হল এদেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের কারণেই আজ এ দেশের অর্থনীতি সঠিকভাবে পরিচালনা হচ্ছে। তাদের রেমিটেন্স দিয়ে দেশের উন্নয়নের কাজ হচ্ছে। কিন্তু এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কারো কাছে কোন মূল্য পায় না। এমনকি সরকারও আমাদের কোন মূল্যায়ন করে না।আর আমাদের রেমিট্যান্স না গেলে অনেক দিন আগেই দেউলিয়া হয়ে যেত আমাদের সোনার বাংলাদেশ। তাই প্রবাসীরা মনে কষ্ট পায়। সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্টের বহিঃপ্রকাশ করতে কষ্টের স্ট্যাটাস শেয়ার করে।
এই স্ট্যাটাস নিয়েও অনেক মানুষের নানা ধরনের কথা শুনতে হয়। কেউ কেউ কমেন্ট করে ঐ কামলারা কেন গিয়েছিস বিদেশ গেলি কামলা দিতে।
কেউ কেউ বলে মুর্খ তাই দেখে কাজ করার যৌগতা না বিদেশে কামলা দিস,,,ইত্যাদি ইত্যাদি।
আমরা প্রবাসী। আমরা আমাদের পরিবারের সুখের জন্য ও দেশের পরিস্থিতি পরিবর্তন করতে অর্থনীতির চাকা সচল করতে প্রবাসে আছি।হয়তো কোনদিনই প্রবাসীরা পাবেনা তাদের অবদানের মুল্যায়ন।
তবে অনেক পেপার পত্রিকার কলামে দেখি আমরা প্রবাসীরাই করোনা পরবর্তীতে দেশকে অর্থনৈতিক দেউলিয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছি। আমাদের পাঠানো রেমিট্যান্সই দেশের রিজার্ভ ফান্ডের অন্যতম উৎস।তখনই নিজেদের শত কষ্টের মাঝে একটু খুশির ঢেকুর তুলি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























