তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত
- আপডেট সময় : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম(১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
সে বাদাঘাট দারুল ইসলাম মডেল মাদ্রাসার (নুরানী) প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা (ফকির নগর) গ্রামের সাজিনুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতই তার মা কাছ থেকে যাতায়াতের টাকা নিয়ে সকল ৯ টায় সহপাঠী দের সাথে মাদ্রাসায় আসে। সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মাদ্রাসার ভেতরেই থাকা বার্থরুমে যায়। ভাতরুমে যাওয়ার পর বার্থরুমের থাকা মটারের লাইনে বিদ্যুৎতায়িত হয়। এতে তার হাত পা, কপাল ও শরীরে বিভিন্ন অংশ জ্বলসে গিয়ে ওইখানেই মৃত্যু বরণ করে। পরে দির্ঘ্য সময় অতিবাহিত হলেও শাহিন আলম বার্থরুম থেকে বের না আসলে মাদ্রাসার শিক্ষক মওলানা শফিকুল ইসলাম বার্থরুমের দরজার উপর ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারকে জানায়।
পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাদাঘাট বাজারের মক্কা টাওয়ারে থাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পড়ুন>> কক্সবাজার টেকনাফে মানবপাচারকারীর আস্তানা থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরক্ষাল রিপোর্ট তৈরি করে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে নিহতের ঘটনায় পিতা সাজিনুর রহমানের কোনো অভিযোগ নেই বলে জানান।
দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) অধ্যক্ষ-মুফতি আব্দুর রাকিব শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম জানান,
আমি ঘটনাস্থলে আছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























