ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

নীলফামারীর ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা ও অসহনীয় গরমের কারণে সর্বস্তরের মানুষের দূর্ভোগের পাশাপাশি বৃদ্ধ এবং শিশুদের নাভিশ্বাস ও যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে।

ভ‍্যাপসা গরম থেকে পরিত্রাণের কামনা করে যুব সমাজ এই নামাজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টায় মহান রাব্বুল আলামীনের দরবারে রহমতের বৃষ্টির জন্য নীলফামারীর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  এই ইস্তিকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইস্তিকার নামাজ পড়ার জন্য ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শত শত মানুষ ছুটে আসে এক পশলা রহমতের বৃষ্টির আশায়।

উক্ত নামাজে ইমামতি করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

এসময় নামাজের পরে খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে তাদের চোখের পানি ফেলে এক পশলা রহমতের বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেন।

ইস্তিসকার নামাজে বিভিন্ন এলাকার ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাধারণ মুসুল্লিরাসহ প্রায় ৫ শতাধিক মানুষ ইস্তিকার নামাজে অংশ গ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!