ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ডোমারে ভ্রাম্যমান আদালতে জেনারেল ক্লিনিক বন্ধ ঘোষণা

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে

ডোমারে ভ্রাম্যমান আদালতে জেনারেল ক্লিনিক বন্ধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে ভ্রাম্যমান আদালতে জেনারেল ক্লিনিক বন্ধকরে দিলেন ম্যাজিষ্ট্রেট হ্যাপি।

ডোমারে জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশু গর্ভবতী হওয়ার ভুল রিপোর্ট দেওয়ার ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এর পাশাপাশি ২২ হাজার টাকা অর্থদন্ড হিসেবে জরিমানা আদায় করা হয়।

বৃহষ্পতিবার ১৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫২ ধারায় উল্লেখিত রায় প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং তদন্ত কমিটির প্রধান ডাঃ নাহিদা তাসনিম হিমি, এবং স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে ক্লিনিকটি সাময়িক বন্ধ করা হয়েছে।

পাশাপাশি ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে বেশ কিছু শর্ত ক্লিনিক কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। সেই শর্তগুলো পূরণের পর অনুমতি সাপেক্ষে পূর্ণরায় তারা ক্লিনিকটি চালু করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ১২ জুন সোমবার বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথা নিয়ে চিকিৎসার জন্য ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রী এলে চিকিৎসক তাকে কিছু মেডিকেল পরীক্ষা করতে বলেন। ওই ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম ও ইউরিন পরীক্ষা করে কিশোরীকে অন্ত:সত্ত্বা বলে ভূল রিপোর্ট দেওয়া হয়।

এরপর মেয়েটির স্বজনেরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করে জানতে পারেন কিশোরীটি অন্ত:সত্ত্বা নয়।

এতে তারা ক্ষিপ্ত হয়ে ৩ ঘন্টা ধরে জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি অবরোধ করে রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে ভ্রাম্যমান আদালতে জেনারেল ক্লিনিক বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩