ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর

ডোমারে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের জাতীয় সন্মাননা স্বারক গ্রহণ 

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

ডোমারে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের জাতীয় সন্মাননা স্বারক গ্রহণ 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে  অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রীর হাত থেকে সন্মাননা স্বারক গ্রহণ করলেন স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমান তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জাতীয় সম্মাননা স্মারক ২০২৩ইং পেয়েছেন।

রবিবার ১১ই জুন সকাল ১১টায় ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে জাতীয় সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক (এমপি)।

সম্মাননা স্মারক গ্রহণকারী আল-আমিন রহমান নীলফামারীর ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারী ও মোছাঃ মনোয়ারা বেগমের পুত্র।

আল-আমিন রহমান দীর্ঘদিন যাবৎ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের উপর নিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় কাজ করে আসছেন, তার নেতৃত্বে ২০০১ সালে আহছানিয়া মিশন থেকে জাতীয় সন্মাননা স্বারক পায় ডোমার উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

এবিষয়ে সম্মাননা গ্রহণকারী আল-আমিন রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি এর পাশাপাশি দীর্ঘদিন যাবত তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে হয়ে কাজ করে আসছি। যার ফলস্বরূপ হিসেবে আমার আজকের এই সম্মাননা।

আমি অনেক আনন্দিত, প্রত্যাশা রাখছি, মাদক ও তামাকের ছোবল থেকে এদেশের তরুণ সমাজ এবং নতুন প্রজন্মকে মুক্ত করে সুন্দর একটি দেশ গড়ার কাজে অবদান রাখবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি।

পাশাপাশি আমার এই প্রত্যাশাকে বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের জাতীয় সন্মাননা স্বারক গ্রহণ 

আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩