ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খামার সিনুয়া গ্রামে ৯ টি পরিবারের ২০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

নিঃস্ব হয়ে গেছে খেটে খাওয়া ৯টি পরিবার। সব হারিয়ে মাথা গুঁজানোর ঠাঁই পর্যন্ত নেই তাদের। দেখা দিয়েছে খাদ্যের অভাব। রোববার (৮ আগস্ট) গভীর রাতে ওই গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ৯টি পরিবারের ২০ টি ঘরের প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা-পয়সাসহ অন্যান্য মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

তারা আরো জানান এটি বাড়ির সৃষ্ট কোন আগুন নয়, কে বা করা আগুন জ্বালিয়ে দিয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন,  সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলী, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর রহমান ও মাসুদ রানা, সোহেল রানা।

ক্ষতিগ্রস্ত আনিসুর রহমান বলেন, সারাদিন মাঠে কাজ করে রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলাম মাঝ রাতে হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন জ্বলছে, পাশের ঘরেরও আগুন। এবং বিদ্যুতের সাথে  আগুনের সংযোগ হয়ে নিমিষেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, শুধুমাত্র কোনমতো গরুগুলো সরিয়েছি। বাকী ছাগল, মুরগী, ধান, চাল, কাপড়, টাকাপয়সাসহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন দিশেহারা, কি করে চলবো কোন কিছুই ভাবতে পারছিনা।

আরেক ভুক্তভোগী ময়না বেগম জানান আমি ঘুমিয়ে ছিলাম হঠাৎ বুঝতে পারি বড়িতে আগুন লেগেছে, দেখতেছি চারিদিকে আগুন। তাড়াহুড়া করে দুইটি গরু বাহির করেছি, বাকী দুটি গুরু, ছাগল, মুরগী কোন কিছুই বাহির করতে পরিনি। আমার পড়নের শাড়িটা ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

জানা গেছে অগ্নিকাণ্ডের সময় এক মহিলা তার শিশুকে বাঁচাতে গিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলেছে, আরেক মহিলা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে তার শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে। ভুক্তভোগী ওই ৯ পরিবারের অসহায় সদস্যরা সরকারি সহায়তা ও বিত্তবানের এগিয়ে আসার আহবান জানান।

ভোমরাহদহ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হিটলার হক আগুনে বসতঘর পুড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল এনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্তের কাজ চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ২০টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা 

আপডেট সময় : ০৯:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪