জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে শাফিউল উমাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে শাফিউল উমাম : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু

জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে শাফিউল উমাম

মৌলভীবাজার থেকে মো. জাকির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
জুড়ীতে মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে শাফিউল উমাম

মৌলভীবাজার জেলার জুড়ীতে  মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি প্রকল্পের পুরষ্কার  ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আতিকুল ইসলাম অনিক সঞ্চালনা করেন।

বৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান, পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সনজিত কুমার মন্ডল, প্রকল্পের সাধারন সম্পাদক সাইফ উদ্দিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আজহার উদ্দিন, সাচ্ছু মিয়া, হারুন রশিদ, মোঃ তাজ উদ্দিন, তাপস দাসসহ  আরও অনেকে।

প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম ও সাধারন সম্পাদক সাইফ উদ্দিন এ বছরের পরীক্ষা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠ ও  সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠান‌ শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ০৯ ই ডিসেম্বর  অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৪১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এরমধ্যে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট  বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!