ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক মহাষ্টমীর উৎসবে মুখর রাজধানী, মণ্ডপে মণ্ডপে ভক্তের ভিড় ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে এখন জটিল সমীকরণ বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও ঔপনিবেশিক চিন্তার প্রভাব আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে আজকের খেলার সূচি (১৯ অক্টোবর ২০২৬)

চীনের নৌকা উপহার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

চীনের নৌকা উপহার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের নৌকা উপহার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি নৌকা উপহার দেন। এর আগে ২০১৮ সালেও তৎকালীন চীনের রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছিলেন।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত জানান, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে চীন প্রতিশ্রুতিবদ্ধ। যাতে করে দুই দেশের বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের আধুনিকায়নের জন্য চীন সবচেয়ে বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় কাজ করবে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার একটি দৃষ্টান্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসময় গণভবনে ঢাকায় নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর ও আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এসময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনের নৌকা উপহার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪