গৃহবধুকে চেয়ারে বেধে নির্যাতন
- আপডেট সময় : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে
গৃহবধুকে চেয়ারে বেধে নির্যাতন
জামালপুরের সরিষাবাড়ীতে রত্না বেগম (৩০) নামে এক গৃহবধুকে চেয়ারে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার মধ্যরাতে মহাদান ইউনিয়নের উচ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রত্না বেগমের বড়ভাই সাইদুর রহমান সাজু বাদি গতকাল মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের কুদুলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমানের সাথে ১৬ বছর পূর্বে একই ইউনিয়নের উচ্চ গ্রাম এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয়।
সংসার জীবনে তাদের তিথি (১৫) নামে এক মেয়ে ও মাহিন (১১) নামে এক ছেলে রয়েছে। গত বছরের মাঝামাঝিতে স্বামী মজিবর রহমান অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে রত্না বেগম বাপের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে ৪দিন আগে আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেন মজিবর রহমান।
খবর পেয়ে স্বামীর বাড়ীতে এলে মজিবরের পরিবারের লোকজন তাকে চেয়ার বেধে শারীরিক নির্যাতন শুরু করে।
রত্না বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনা আঁচ করতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ রত্না বেগমকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























