খুনি হাসিনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের বিএনপির গণমিছিল  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খুনি হাসিনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের বিএনপির গণমিছিল  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

খুনি হাসিনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের বিএনপির গণমিছিল 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
খুনি হাসিনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের বিএনপির গণমিছিল 

খুনি হাসিনার বিচারের দাবিতে সুন্দরগঞ্জের বিএনপির গণমিছিল

জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে

সুন্দরগঞ্জের অবস্থান কর্মসূচি ও গণমিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় কালিতলা এলাকায় অবস্থান কর্মসূচী শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি গণ মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ গোফ্ফার মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাগর দেওয়ান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, বিএনপি নেতা নজমুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, যুবনেতা হায়দার প্রামানিক, মোতালের হোসেন, কাওসার হামিদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিগত ১৬/১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করেছে খুনি হাসিনা। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।

তারা আরও বলেন, আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আরষ কোন অপশক্তি যেন মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!