খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালিত

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালিত

 

 

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালিত

 

“সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার চৌহালীর এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালন করেছে।

 

 

শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় বহির্বিভাগ (ওপিডি) প্রাঙ্গণে। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

র‍্যালি শেষে ওপিডি চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ এবং কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলতা সহ নানা মারাত্মক জটিলতার ঝুঁকি সৃষ্টি করে। অথচ নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনাচার ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণই দীর্ঘজীবনের চাবিকাঠি।”

পড়ুন>> রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর গুরুতর আহত: ২ ছাগলের মৃত্যু 

 

 

 

তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান শুধু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন তারই একটি অংশ।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. এস. এ. এম. হুসনায়েন (নান্না), সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডা. কামরুল হুদা মোহাম্মদ সোহেল ও ডা. আফসানা মৌরি শোহানী প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,

 

 

“উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, দৈনন্দিন ব্যায়াম ও পরিমিত জীবনাচার গড়ে তোলার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে শিক্ষিতকরণ জরুরি।”

পড়ুন>> রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত‍্যু

 

তাঁরা আরও জানান, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঝুঁকি হ্রাসে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

 

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ, এবং এতে সহযোগিতা করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ জনগণের মধ্যে উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের প্রবণতা গড়ে তুলবে।

 

 

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে প্রতি বছর ১৭ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’। বিশ্ব হাইপারটেনশন লিগ (WHL)-এর উদ্যোগে শুরু হওয়া এই দিবসের মূল লক্ষ্য হল—উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তুলে ধরা। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সেই আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে নিজস্ব পরিসরে এই দিবসটি উদযাপন করে জনস্বাস্থ্যের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!