কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাচালান জব্দ
- আপডেট সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১৮২২ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাচালান জব্দ
কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৪২ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার (ভোর রাতে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীন সোনাহাট ও যাত্রাপুর বিওপি ক্যাম্প এলাকায় পরিচালিত অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪২ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, কম্বল, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
পড়ুন>>বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করলেন জমিয়ত প্রার্থী মুফতি নাসির উদ্দিন
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বক্ষণ সতর্ক থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















