ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বকে সতর্কবার্তা নেপালের যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২২০৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক অর্ণপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, শফিকুল ইসলাম বেবু।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি ও উদ্দীপনা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আশাবাদ।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।

পড়ুন>> কাউনিয়ায় বিপুল পরিমান মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।

পড়ুন>>জ্বালানি তেলের সংকটে স্থবির সোনাহাট স্থলবন্দর

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ হবে স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় ক্রীড়াবিদদের প্রত্যাশা, নতুন এই কমিটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট সময় : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬