ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

কুড়িগ্রামে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ৩৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

১৪ জুলাই শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এর মধ্যে ছিল সকাল ৯টায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদের মাজারে দোয়া মুনাজাত, সকাল ১০টায় আজিজুল হক হাফিজিয়া মাদরাসায় কুরআন খতম, দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত, এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব এস.কে আহমেদ বাবু, জেলা জাতীয় পার্টির সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী লাভলু প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা পর্যায়ের হাজারো নেতা-কর্মী কুড়িগ্রামের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আবারো পনির উদ্দিন আহমেদকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দেয়ার জোরালো দাবি জানান।

আলোচনা সভা অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনে এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় পার্টির লাঙ্গল হাতে তুলে দিয়ে আমাকে দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একবার এমপি হওয়ার সুযোগ করে দিয়েছেন।

আবারো আমাকে মনোনয়ন দিলে কুড়িগ্রামকে এগিয়ে নিব। যদি না দেয় তবুও আমি জাতীয় পার্টির একজন কর্মী হয়ে থাকতে চাই। আপনাদের সেবা করতে চাই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩