কুড়িগ্রামে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

কুড়িগ্রামে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
কুড়িগ্রামে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রামে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণকারী মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় দেন।

মো. জাহাঙ্গীর আলম যশোরের মনিরামপুর থানার ভরতপুর গ্রামের মো. আব্দুল গণি সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উত্তর তিলাই গ্রামে লজিং থেকে মো. জাহাঙ্গীর আলম কুরআন শিক্ষা দিয়ে আসছিল।

সেখানকার এক কিশোরীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ২০১৫ সালের ২ এপ্রিল অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় ৫ এপ্রিল কিশোরীর মা মামলা করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।

দীর্ঘ শুনানি শেষে আদালত একটি ধারায় যাবজ্জীবন ও অপর ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পৃথক ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!