ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক আটক

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৪৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক আটক

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২জানুয়ারী ধরলা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারী প্রতিষ্ঠানে ঐ দুইজন সাংবাদিক পরিচয় দিয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুইজন সাব ঠিকাদার এবং এসএ টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামকে মারধর করে।

এ সময় লেবার পেমেন্টের জন্য জাহিদের নিকটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম ৩০ জানুয়ারী সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে।

পুলিশ  রাতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। ৩১ জানুয়ারি বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করে। জানা গেছে, তারা দুজনসহ একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে আসছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক আটক

আপডেট সময় : ০৬:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪