কুড়িগ্রামে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশে স্বৈরাচার সরকারের পতন আর দূর্নীতির শীর্ষে থাকা দেশের জনগণের পূর্নঃ স্বাধীনতা রক্ষায় এই গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার শাপলা চত্বর এলাকায় এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাও মোঃ গাজী আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আব্দুর রহমান কাসেমী, সদস্য আমীরুজ্জামান পিয়াল,সদস্য মুফতি আব্দুল হান্নান কাসেমী,ইসলামী যুব আন্দোলন কুড়িগ্রাম জেলার সভাপতি আ ন ম আশিকুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন দেশে ইসলামী আইন কায়েম না হওয়া পর্যন্ত দূর্নীতিতে চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশের জনগণের মাঝে পূর্ণ স্বাধীনতা ফিরে আসবে না।বাংলাদেশের মানুষ রক্ত দিতে দিতে পিঠ ঠেকে গেছে। তবু ন্যায় বিচার পাচ্ছি না। এবার আমরা সোচ্চার হবো দেশে কোন অনিয়ম দূর্ণীতি হতে দেব না।স্বাধীনতার সংস্কার করতে চাইলে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।
গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম সদর থানার সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























