কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন? : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন? : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন?

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন?

কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন?

সম্প্রতি লিংক হিস্ট্রি নামের একটি প্রাইভেসি সেটিংস চালু করেছে ফেসবুক। এ সুবিধা চালুর ফলে ফেসবুক অ্যাপ থেকে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই সেগুলোর লিংক আলাদাভাবে সংরক্ষণ করবে ফেসবুক।

আগেও ফেসবুক অ্যাপ থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ বা ট্যাপ করলে সেগুলোর লিংক সংরক্ষণ করত ফেসবুক। তবে লিংক হিস্ট্রি নামের এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের প্রবেশ করা ওয়েবসাইটের লিংকগুলো প্রদর্শন করবে ফেসবুক।

স্বয়ংক্রিয়ভাবে চালু থাকায় এ সুবিধার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যদের কাছে প্রকাশ পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধের জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।

এবার স্ক্রল করে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে থাকা ব্রাউজার নির্বাচনের পর ‘অ্যালাউ লিংক হিস্ট্রি’–এর পাশে থাকা ট‍্যাগটি বন্ধ করলেই ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা বন্ধ হয়ে যাবে।

একই পদ্ধতি অনুসরণ করে ট‍্যাগটিতে ক্লিক করলে ফেসবুকের লিংক হিস্ট্রি সুবিধা চালু হয়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!