ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীর উৎসবে মুখর রাজধানী, মণ্ডপে মণ্ডপে ভক্তের ভিড় ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে এখন জটিল সমীকরণ বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও ঔপনিবেশিক চিন্তার প্রভাব আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে আজকের খেলার সূচি (১৯ অক্টোবর ২০২৬) মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল

কারফিউ উপেক্ষা করে ঢাকার পানে লাখো মানুষের ঢল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

কারফিউ উপেক্ষা করে ঢাকার পানে লাখো মানুষের ঢল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারফিউ উপেক্ষা করে ঢাকার পানে লাখো মানুষের ঢল

পরিস্থিতি যেন ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। ভয় আর আতঙ্ক জেঁকে বসেছে সবার মনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি আজ।

এ কর্মসূচির ঘিরে ঘোষণা করা হয় কারফিউ। কিন্তু কারফিউ প্রত্যাখ্যান করে আজ রাজপথে নামার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফলে রোববারের মতো আজও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

সেই শঙ্কা থেকে রাজধানী ঢাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এর আগে রোববার বিকেলে ফেসবুকে নিজের আইডিতে সমন্বয়ক আসিফ মাহমুদ এক পোস্টে কারফিউ প্রত্যাখ্যান করে লংমার্চ টু ঢাকা সোমবার এ কর্মসূচি পালন হবে বলে জানান।

অন্যদিকে দলীয় কর্মসূচি নিয়ে এ দিন মাঠে থাকবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। একদফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে জঙ্গি কায়দায় হামলা, সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সন্ত্রাসী ঘটনা এবং নৈরাজ্য থামাতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নৈরাজ্য দমন করতে হুঁশিয়ারি দিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার কোনো সন্ত্রাসী ঘটনা দেখতে চায় না। জান-মালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত শনিবার একদফা দাবিতে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দাবি আদায়ের লক্ষ্য হিসেবে আন্দোলনকারীরা দেশব্যাপী অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতা, হামলা ও সংঘর্ষে পুলিশের ১৪ সদস্যসহ প্রাণ গেছে শতাধিক মানুষের।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসে দেড়শর বেশি প্রাণহানির তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমাজবিদরা বলছেন, এত বেশি প্রাণহানি এবং রক্ত স্বাধীনতার পর আর দেখেনি বাংলাদেশ।

এ অবস্থায় সোমবার কারফিউ প্রত্যাখ্যান করে লংমার্চ কর্মসূচি ঘিরে আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে দেশবাসীর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারফিউ উপেক্ষা করে ঢাকার পানে লাখো মানুষের ঢল

আপডেট সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪