কাউনিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
- আপডেট সময় : ০৩:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন সাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে আরো ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল।
শনিবার (১৪ জানুয়ারী) সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি তদন্ত জানান, সকাল আনুমানিক ৬ টার দিকে কাউনিয়ার মীরবাগ এলাকার বিজলের ঘুন্টি চন্ডিপুর এলাকায় মাহিগঞ্জ সাতমাতা রেললাইন সংলগ্ন হরিজন পাড়ার মৃত্যু সুকুমার হারীর পুত্র চুন্নু রায়(৫৫) নামের এক সাইকেল আরোহীকে অজ্ঞাত নামা একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনা স্থলেই মারা যায় ।নিহত হরিজন শ্রী চুন্নু রায় (৫৫) মীরবাগ রেল ষ্টেশনে ঝাড়ুদারের কাজ করতেন।
অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা এলাকায় এ্যাম্বুলেন্স এর সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রংপুর ধাপ চিকলী এলাকার আজাদুল করিমের পুত্র এ্যাম্বুলেন্স ড্রাইভার তানজিত(২৫) ও রংপুর মেডিকেল মোড় পাকার মাথা এলাকার আজাদ মিয়ার পুত্র হেলপার ইল্লাত (২৭) গুরুত্বর আহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল জানান, এ্যাম্বুলেন্স এর সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























