সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রংপুরের কাউনিয়ায় দুই মাস ব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এঅনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রশিক্ষণার্থী মোজাম্মেল হক, মরিয়ম আক্তার স্নিগ্ধা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমাইয়া চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ। পড়ুন>>ভাইরাস থেকে কম্পিউটার ও ল্যাপটপকে সুরক্ষা রাখার কৌশল
সমাপনী সভা শেষে নানা শ্রেণিপেশার ৪০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























