রংপুরের কাউনিয়ার শহীদবাগে কৃষি উৎপাদন বাড়াতে ড্রেন নির্মাণ উদ্বোধন করা হয়েছে। ২৫ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের ফলে ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বাড়বে।
উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি মৌলটারী গ্রামের ২০০হেক্টর জমিতে জলাবদ্ধায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এর সমাধান কল্পে গত বৃহস্পতিবার ২৫ লাখ টাকা ব্যায়ে ২৬১ মিটার ড্রেন নির্মাণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।
এছাড়াও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, বিশিষ্ট্য ব্যাবসায়ী তাজরুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রহিম, ঠিকাদার আশরাফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাউনিয়া উপজেলা প্রকৌশল দপ্তর এর ব্যবস্থাপনায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। ড্রেনটি নির্মাণ হলে মৌলটারী গ্রামের প্রায় ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বাড়বে।
ড্রেনটির নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী বেজায় খুশি।
Leave a Reply