কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচা খুনের মামলার এক মহিলা আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচা খুনের মামলার এক মহিলা আসামি গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার মারপিটে চাচা খুনের মামলায় এজাহার ভূক্ত এক মহিলা আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধায় সাব্দী বুদ্ধির বাজার এলাকার মোঃ আব্দুল গফুরের স্ত্রী খুনের মামলার এজাহার ভূক্ত আসামি গোলাপি বেগম(৩২) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ যে গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভাতিজা শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলন করতে গেলে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়।
পড়ুন>> ফেলানীসহ সীমান্তে সকল হত্যার বিচারের দাবিতে পথ সভায় বক্তব্য রাখেন সারজিস আলম
একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন। এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে চাচা আমজাদ হোসেন মারা যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত আমজাদ হোসেন খুন হওয়ার মামলায় এজাহার ভূক্ত আসামি গোলাপি বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























