রংপুরের কাউনিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
কাউনিয়ায় প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে প্রতিবন্ধিদের কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
পড়ুন>>নওগাঁ-বদলগাছী মহাসড়কের প্রসস্থকরণে ক্ষতি পূরণ না পাওয়ার আশংকায় ক্ষতিগ্রস্থ দুই ভাই
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, সাংবাদিক মোঃ সারওয়ার আলম মুকুল, কুর্শা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ প্রমূখ।
হারাগাছ পৌর সভা সহ ৬ ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধিকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
Leave a Reply