সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় নেশা জাতীয় ২শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় নেশা জাতীয় ২শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
কাউনিয়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ২শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মঙ্গলবার রাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানাগেছে মঙ্গলবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কিশামত মেনানগর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের পুত্র মোঃ ইজাতুল্লা সম্বারু ২শ’ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে রংপুর- কুড়িগ্রাম সড়ক দিয়ে অটোরিকশা যোগে রংপুরের উদ্দ্যেশে যাচ্ছিলেন।
উপজেলার পাঞ্জরভাঙ্গা আবুল কালামের খাবারের হোটেলের সামনে পৌঁছিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে পকেট থেকে ২শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। বুধবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন গ্রেফতার কৃত যুবককের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























