কাউনিয়ায় ট্রেনে কাটা পরে এক মহিলার মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ট্রেনে কাটা পরে এক মহিলার মৃত্যু
কাউনিয়ায় ট্রেনে কাটা পরে রোববার সকালে এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে উপজেলার মীরবাগ রেলস্টেশনের পশ্চিমে বুড়াইল রে়ল সেতুর সন্নিকটে।
কাউনিয়া ও রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে রোববার সকাল আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে লালমনিরহাট থেকে দিনাজপুর গামী কমিউটার ট্রেন-৬৪ এর নীচে কাটা পরে এক অজ্ঞাত মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে মারা গেছে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের কিছু অংশ উদ্ধার করে। ট্রেনে কাটা পরে মারা যাওয়া মহিলার এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি।
পড়ুন>> তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত মহিলা মারা যাওয়ার বিষয় টি তিনি শুনেছেন।
রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন আমি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ছিন্নভিন্ন দেহের কাটা হাত-পা সহ কিছু অংশ সংগ্রহ করেছি। তবে দেহের কিছু অংশ রেললাইন গড়িয়ে ডোবার মধ্যে পরে তলিয়ে গেছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। নিহত মহিলার পরিচয় বা নাম ঠিকানা এখনো জানা যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























