তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১
- আপডেট সময় : ০৮:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৯৮৬২ বার পড়া হয়েছে
তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও হেলমেটসহ মোঃ সাগর মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।
পড়ুন>> শুভ সকাল; আজ রবিবার ১৭ মে ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে শনিবার ভোরে বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহল দল তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ
ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অবস্থিত বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা। আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























