সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় আগুনে ৪টি ঘর ভস্মীভূত : ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ১২:১৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় আগুনে ৪টি ঘর ভস্মীভূত : ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে মোঃ শাহজামাল (কসাই) এর ৪ টি ঘর পুড়ে গেছে।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের আব্দুল জলিলের পুত্র শাহ জালাল কসাইয়ের বসতবাড়ীর ৪ টি ঘর, আসবাবপত্র, ধানচাল ও গরু কেনার জন্য বাড়িতে রাখা গচ্ছিত ১৮ লক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
পড়ুন>>বিরলে পানি নিষ্কাশনের জায়গা রাতের আঁধারে মাটি দিয়ে ভরাটের অভিযোগ
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সামছুল হক জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নগদ টাকা সহ ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা হবে।
বর্তমানে পরিবারটি খোলা আকাশের নীচে বসবাস করছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























